ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

বাগেরহাটে তথ্য অধিকার আইন বাস্তবায়নের অঙ্গীকারে দু’দিনব্যাপী তথ্যমেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি: 1 year ago

তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে দু’দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর ২০২৪) সকাল ১১টায় স্বাধীনতা উদ্যানে এই মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। সনাক (সচেতন নাগরিক কমিটি) বাগেরহাটের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর “তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের দায়িত্ব সকলের” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। সভাটি সঞ্চালনা করেন সনাক সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান।

সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এ আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে তথ্যদাতা ও তথ্য গ্রহীতাদের মধ্যে সচেতনতা এবং সহযোগিতা বাড়ানো প্রয়োজন। বক্তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্যের সহজলভ্যতা বাড়লেও এর সঠিকতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, “তথ্য অধিকার আইন বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক তথ্য প্রদান এবং এর যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে।”

মেলায় সরকারি ও বেসরকারি ২৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা এবং বিভিন্ন দপ্তরের উপস্থাপনা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বকসী, এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান। এছাড়া মুখ্য আলোচক ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট শেখ মোশাররফ হোসেন মন্টু এবং টিআইবি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. ফিরোজ উদ্দীন।

বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন একটি শক্তিশালী হাতিয়ার। এই আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা সহজতর হবে।

দু’দিনব্যাপী এই মেলা বাগেরহাটের সাধারণ জনগণের মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। মেলার শেষ দিন (৪ ডিসেম্বর) কুইজ প্রতিযোগিতা এবং বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বাগেরহাট প্রতিনিধি:

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাগেরহাট কারাগারে বিধি ভেঙ্গে এক বন্দির ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান, এলাকায় চাঞ্চল্য

news image

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

news image

বাগেরহাট বিএনপি মতবিনিময় সভা

news image

বাগেরহাটে সাংবাদিক হুমায়ুন এর ওপর হামলা ফেসবুকে নিন্দার ঝড়

news image

স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হালিমার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

news image

বাগেরহাটে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি প্রদান

news image

বাগেরহাটে তথ্য অধিকার আইন বাস্তবায়নের অঙ্গীকারে দু’দিনব্যাপী তথ্যমেলা শুরু

news image

বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধ, সড়ক অবরোধ বিক্ষোভ

news image

বাগেরহাটে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

news image

মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news image

বাগেরহাটে পূর্ব শত্রুতার জের ধরে ৮ম শ্রেণীর ছাত্রীর উপরে হামলা। নিরাপত্তাহীনতায় রয়েছে ছাত্রী ও তার পরিবার

news image

বাগেরহাট জেলা বিএনপি এখন ৫ থেকে ৬টি গ্রুপে বিভক্ত: সাবেক এমপি এমএএইচ সেলিম

news image

১৮ বছর পরে এলাকায় সাবেক এমপি সেলিম বাগেরহাটের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই

news image

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও মতবিনিময়

news image

বাগেরহাটে বাল্য বিবাহের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা

news image

নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে: এম এম আকাশ

news image

প্রায় ৬২ লাখ টাকার অনিয়ম-দূর্নীতি, চিতলমারী পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক অসীমকে সাময়িক বরখাস্ত

news image

বাগেরহাটে জেলা বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিব এর বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

news image

বাগেরহাটে বিএনপি নেতা হত্যা মিশনে থাকা কিলার আজমল গ্রেফতার

news image

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবসউপলক্ষে র‍্যালি ও আলোচনা

news image

বাগেরহাটে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news image

বাগেরহাটের কৃতি সন্তান মেরিন ইঞ্জিনিয়ার সাহারুল হক জয়ের মৃত্যু, উওরায় দাফন

news image

বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে এবং কুপিয়ে হত্যা

news image

মোংলা বন্দরে দুই জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ড

news image

জনবল সংকটে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের কাঙ্খিত সেবাপ্রদান ব্যহত

news image

বাগেরহাটে শহীদ আসাদ হত্যা মামলা পূনঃ তদন্ত দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

news image

বাগেরহাটে ডিসি ও সিভিল সার্জনের অপসারণের দাবিতে বিক্ষোভ

news image

বাগেরহাট তথ্য অফিসের আয়োজনে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ডিস্ট্রিক লেভেল মাল্টিমিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত

news image

বাগেরহাটে বাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়নের সাথে বিআরটিএর মতবিনিময়