স্টাফ রির্পোটার, বাগেরহাট 11 hours ago
বাগেরহাটে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে মানবিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণের মতো নানা কর্মসূচি গ্রহণ করা হয়। বিকেলে ৪টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মহিলা দলের জেলা সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহিলা দলের সহ-সভাপতি শিরিনা আক্তার, সাধারণ সম্পাদক ইভা আক্তার, সালমা আক্তার,এ্যাড শিরিনা বেগম, সাবিনা ইয়াসমিন টুলু,কমলা বেগম,অধ্যাপিকা শিরিনা আক্তার, পৌরনেত্রী তাসলিমা বেগম, কুলসুম চৌধুরী,অন্তরা খানম ও ফতেমা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের আমন্ত্রিত নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,,জেলা বিএনপির আহ্ধসঢ়;বায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি ,সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম জুয়েল,সদর থানা বিএনপির সভাপতি নাসির আহম্মেদ মালেক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেল প্রমুখ। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও দর্শনকে ধারণ করে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্ধসঢ়;বান জানান। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও: সিদ্দিকুর রহমান। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এরপর স্থানীয় দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিকসহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্টাফ রির্পোটার, বাগেরহাট
মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত (06-06-2026)
আজারবাইজান পৌঁছেছেন ড. ইউনূস
বিদ্যুৎ সরবরাহ আরও কমাল আদানি পাওয়ার
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
নারী ফুটবলারদের বেতনসহ সব সমস্যা সমাধানের আশ্বাস উপদেষ্টার
সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়ার চিন্তা সরকারের
ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের
সাবেক ডিএমপি কমিশনারসহ ১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাতীয় পেনশন স্কিম ঘিরে অনিশ্চয়তা কাটছে
বাংলাদেশিদের ই-ভিসা দেবে থাইল্যান্ড
বঙ্গভবন এলাকা থমথমে, নিরাপত্তা বাড়াতে কাঁটাতারের বেড়া
বিচারপতিদের অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
হাইকোর্ট ঘেরাও করেছেন শিক্ষার্থীরা
ভিন্ন আঙ্গিকে এইচএসসির ফল প্রকাশ আজ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
ইলিশ ধরা বন্ধ হচ্ছে রাত থেকে
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত-২ - বাগেরহাট বার্তা
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
বাগেরহাটে কমিউনিটি পুলিশিং দিবস পালিত
ক্লিনিক
বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ পালিত
পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে পর্যটন শিল্প উন্নয়নের আহ্বান রাষ্ট্রপতির
এক্সপ্রেসওয়েতে চললো বাস, ৪০ মিনিটে ফার্মগেট থেকে বিমানবন্দর
টানা ৩ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা
১৮ হাজার ৬৬ কোটি টাকার ১৯ প্রকল্প অনুমোদন
আমেরিকা নয়, আমাদের চাপে রাখে সংবাদমাধ্যম : পররাষ্ট্রমন্ত্রী
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পদ্মা সেতুতে প্রথম ট্রেন নিয়ে ছুটবেন লোকোমাস্টার ‘এনামুল ও হোসেন’
বঙ্গবন্ধুর আদর্শ উপলব্ধির মাধ্যমে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে: স্পিকার
বাগেরহাট শহরের একটি জুয়েলার্স দোকানে দেওয়াল কেটে ৯০ ভরি সোনা চুরি