ঢাকা

The Date Here

প্রচ্ছদ

/

জাতীয়

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি 11 hours ago

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জুন) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা এই কর্মসূচি আয়োজন করে। মিছিলটি বাগেরহাট শেহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ সুজন মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহেদ সমি বাদশা,মনিরুজ্জামান সোহাগ, মাসুদুজ্জামান মাসুদ,এস কে বদরুল আলম,সাইফুজ্জামান মনা, মোঃ সুমন পাইক, আবুল হাসান,জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধরী,রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম সোহাগ সহ জেলার ১২টি ইউনিটের শত শত নেতাকর্মীরা। মোঃ সুজন মোল্লা বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি আমাদের তৃণমূলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করি, এই কমিটির হাত ধরেই যুবদল আরও শক্তিশালী হয়ে উঠবে। দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি দেশ গড়ার কাজে প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করবে।

বাগেরহাট প্রতিনিধি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

news image

মুক্ত বুদ্ধি, সুষ্ঠু চিন্তা, দেশ প্রেম ও সহনশীলতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান: মহাসচিব জাকের পার্টি

news image

বাগেরহাটে পৌর বিএনপির মতবিনিময় সভা

news image

বিএনপি এদেশের মানুষের জন্য কিছুই করেনি, লুটেপুটে খেয়েছে

news image

বাগেরহাটের ৪ টি আসনে প্রতীক বরাদ্দ

news image

বাগেরহাটে ব্যবসায়ী নেতাদের সাথে জেলা আ'লীগের মতবিনিময়

news image

বাগেরহাটে মনোনয়ন ফরম জমা দিলেন আওয়ামী লীগের চার প্রার্থী

news image

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানালেন-সিটি মেয়র খালেক 

news image

বাগেরহাটে বিএনপি অফিসে হামলার ঘটনায় জেলা যুব দলের নিন্দা ও প্রতিবাদ

news image

‘সাইবার নিরাপত্তা আইন’ মন্ত্রী পরিষদ সভায় ‘সাইবার নিরাপত্তা আইন’ অনুমোদন: গণতন্ত্র মঞ্চ