বাগেরহাট প্রতিনিধি 11 hours ago
সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে “বাগেরহাটের সর্বস্তরের সচেতন জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কামরুজ্জামান শি… [16:09,06/06/2026] Azker Prottoyasa: বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে “বাগেরহাটের সর্বস্তরের সচেতন জনগণ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন ও সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সবুর রানা এবং আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সৈয়দ শওকত হোসেন। এছাড়াও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা সরদার অহিদুল ইসলাম পল্টু, জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইনসহ আরও অনেকে। বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হলে স্বাধীন গণমাধ্যম হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে কথিত সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত সৈকত মন্ডল, রুহুল আমিন বাবু, রিফাত আল মাহমুদ, মেহেদী হাসান ও সাগর মন্ডলের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। এ বিষয়ে অভিযুক্ত সৈকত মন্ডল বলেন, কামরুজ্জামান শিমুল সংবাদ প্রকাশের পরিবর্তে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানি বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য মামলা প্রদান করেছি।
বাগেরহাট প্রতিনিধি
দেড় মাস ধরে নিখোঁজ মিরাজ: কোস্ট গার্ড তুলে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাটে সাংবাদিক কামরুজ্জামান শিমুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের রামপালে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার - বাগেরহাট বার্তা
বাগেরহাটে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৯টি ল্যাপটপ চুরি, ৩মাস পর মামলা