বাগেরহাট প্রতিনিধি 11 hours ago
হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দীঘি থেকে ঐতিহাসিক কুমির সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং কুমিরটি পুনরায় দীঘিতে ফিরিয়ে আনার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শত শত বছর ধরে খানজাহান আলী (রহ.)-এর মাজার, দীঘি ও কুমির বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের কাছে কুমিরটি একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এবং বাগেরহাটের ঐতিহ্যের প্রতীক। সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে বক্তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তবে তারা বলেন, একটি দুর্ঘটনার কারণে দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুরক্ষা বেড়া স্থাপন, সতর্কীকরণ ব্যবস্থা ও পর্যাপ্ত পাহারার মাধ্যমে কুমিরটিকে দীঘিতেই সংরক্ষণ করা সম্ভব ছিল।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বক্তারা দাবি করেন, মাজারের কুমির বাগেরহাটবাসীর আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। তাই অনতিবিলম্বে কুমিরটিকে পুনরায় মাজারের দীঘিতে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে সরকার, প্রশাসন ও বন বিভাগের প্রতি জনগণের আবেগ ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বাগেরহাটের শতবর্ষী ঐতিহ্যসংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।এসময় উপস্থিত ছিলেন ফকির তরিকুল ইসরাম,ফকির পেয়ার আলী, সৈয়দ খালিদ আহম্মেদ,শেখ রবিউল ইসলাম, আল মামুন টিপু, শেখ আব্দুল জলিল,কাজী শাকিল, শেখ শামিম হাসান প্রমুখ। 
বাগেরহাট প্রতিনিধি
খানজাহান আলীর মাজারের কুমির ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন
মাল্টিমিডিয়া ক্লাসরুমের যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম দূর্ণীতির প্রতিবাদ করায় নিজের মেয়ের শ্লীলতাহানির মিথ্যা মামলা
মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই
বাগেরহাটে বেশরগাতী সাইন্স ও টেকনোলজি ইনস্টিটিউট ভবন উদ্বোধন
বাগেরহাটে জাতীয় ইদুর দমন অভিযান ২০২৪ উদ্ভোদন
বাগেরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত
বাগেরহাটে দুর্গাপূজায় যুবদল নেতার শুভেচ্ছা বিনিময়
খুলনার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার আসামী
বাগেরহাটের নওয়াপাড়ায় বসত ঘর লুট ও ভাঙচুর: চার লক্ষাধিক টাকার ক্ষতি
বাগেরহাটে দোকান ঘর ভেঙে বাস খাদে নিহত ১ - বাগেরহাট বার্তা
বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন - শেখ তন্ময়
প্রচন্ড শীতে বাগেরহাটে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রন্ত হচ্ছে শিশুরা
বাগেরহাটে চেয়ারম্যান কে আটকের দাবিতে মানববন্ধন
বাগেরহাটে হরিণের মাংস সহ শিকারি আটক
বাগেরহাটে মৃত ডলফিন উদ্ধার, মাটিচাপা দিল সিপিজি - বাগেরহাট বার্তা
বাগেরহাটে যাত্রীবাহি বাসের ধাক্কায় নিহত ২, আহত ২
বাগেরহাটে অর্ধশত এতিম শিশু ক্ষনিকের জন্য উপলব্ধি করেছে মা’য়ের উপস্থিতি
মোংলায় মাদকাসক্তের ঘুসিতে প্রান গেল ভ্যান চালককের
বাগেরহাটে ব্র্যাকের উদ্দ্যোগে আর্ন্তজাতিক কন্যা শিশু দিবস পালিত
জাপান থেকে আমদানী করা বিলাসবহুল ৪৯৮ গাড়ি মোংলা বন্দরে
উপকূলে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উত্তরণের উপায় দেখালেন তরুণেরা
বাগেরহাটে বেশি দামে আলু, পিয়াজ, সয়াবিন তেল বিক্রি ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নেশাগ্রস্ত যুবকের হামলায় পথচারী নিহত, ২ পুলিশ আহত
বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন
বাগেরহাট জেলা তথ্য অফিসের আয়োজনে কচুয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত
ফকিরহাটে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বাগেরহাটে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন
বাগেরহাটে প্রকল্পের টাকা আত্মসাৎ বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ